Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০২৪ মে ২৯, ০২:৩৭ অপরাহ্ন
যখন-তখন পায়ে ঝিঁঝি ধরে? ঝিঁঝি ধরলে তা ছাড়ানোর সহজ উপায় কী?
যখন-তখন পায়ে ঝিঁঝি ধরে? ঝিঁঝি ধরলে তা ছাড়ানোর সহজ উপায় কী?

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বসে কাজ করছেন, কিংবা মেঝেতে বসে সবার সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ খেয়াল করলে পা নাড়াতে পারছেন না। পা ভারী ভারী লাগছে। এ অবস্থায় উঠে দাঁড়াতে গেলে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ পায়ে ঝিঁঝি ধরেছে। অনেকেই মাঝে মধ্যে এই সমস্যার সম্মুখীন হন।

আসলে এক ভঙ্গিতে বসে থাকলে এমনটি ঘটে অনেক সময়। তখন পায়ের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে যে স্নায়ু, তার ওপরে চাপ পড়ে ফলে সে অংশে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তখন পায়ে শক্তি পাওয়া যায় না ও ঝিঁঝির অনুভূতি বাড়ে।

ঝিঁঝি ধরলে তা ছাড়ানোর সহজ উপায় কী?

>> ঝিঁঝি ধরলে পায়ের বুড়ো আঙুল চেপে ধরুন। কিছুক্ষণ এভাবে ধরে থাকলে ধীরে ধীরে ঝিঁঝি ছেড়ে যেতে পারে।

>> মূলত রক্ত সঞ্চালন ঠিক মতো না হলে হাতে-পায়ে ঝিঁঝি ধরে। এমনটি হলে এক জায়গায় বসে ঘাড় ও মাথার ব্যায়াম করুন। মাথা একদিক থেকে অন্যদিকে ঘোরান, ঘাড় সঞ্চালন করুন। এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে ও ঝিঁঝি কেটে যাবে।

>> ঝিঁঝি ধরতেই দাঁড়িয়ে কিছুক্ষণ ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন। পায়ে ঝিঁঝি ধরলে তা পেশির সংকোচনের কারণেই হয়। দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটলেই সমস্যা কমবে।

ঘন ঘন এই সমস্যা হলে কী করবেন?

>> নিয়মিত এই সমস্যা হলে, পায়ে গরম তেল মালিশ করতে পারেন।

>> পর্যাপ্ত ঘুম না হলে এই সমস্যা বাড়তে পারে। তাই ঘুমের বিষয় সতর্ক হোন।

>> নিয়ম করে শরীরচর্চা বা যোগাসন করলেও উপকার পাবেন।

>> শরীর ঠান্ডা রাখুন। গরম পানির বদলে ঠান্ডা পানিতে গোসল করুন। অতিরিক্ত গরমে বাইরে বের হওয়ার আগে সতর্ক হন।

>> খুব টাইট জুতা পরবেন না, তাতেও সমস্যা বাড়বে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।