ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না
দঃ কোরিয়া প্রতিনিধি:
ভালোবাসার মানুষকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন কার না থাকে? নিজের কষ্টার্জিত উপার্জনে যাকে বুক ভরা আশা নিয়ে দূর দেশে নিয়ে আসা হয়েছিল, সেই মানুষটিই যখন জীবনটাকে এক বিষাক্ত অধ্যায়ে পরিণত করে, তখন ভেঙে পড়ে বিশ্বাসের পুরো আকাশ।
দক্ষিণ কোরিয়ার প্রবাসী জীবনের কঠোর পরিশ্রমের মাঝে এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে এক নিঃশ্বাসের ভালোবাসাকে।
কষ্টের উপার্জনে তিল তিল করে জমানো টাকায় স্ত্রীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে এসেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই—প্রবাসের বুকে ছোট্ট একটি পরিবার গঠন করা, একসাথে ভালোবাসার সংসার সাজানো। প্রথম দেড়টি বছর ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করেই যেন ঝড় নেমে এলো। কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলেন সেই স্ত্রী, যার ওপর ছিল অন্ধ বিশ্বাস।
যোগাযোগ বন্ধেই শেষ হয়নি আঘাতের মাত্রা। ভালোবাসার প্রতিদান হিসেবে উপহার পেলেন আইনি জটিলতা—স্ত্রীর করা মিথ্যা হয়রানির মামলা। যে মানুষটির জন্য দেশের মাটি ছেড়ে প্রবাসে বুক দিয়ে লড়াই করছিলেন, সেই মানুষটির তৈরি করা অভিযোগে আজ তিনি নিঃস্ব, আদালতে চক্কর কাটা এক ভুক্তভোগী আসামি।
প্রবাসের মাটিতে একা লড়াই করা কতটা কঠিন, তা কেবল একজন প্রবাসীই জানেন। তার ওপর এই আইনি বেড়াজাল এবং প্রিয়জনের প্রতারণা—সব মিলিয়ে এক গভীর মানসিক ও সামাজিক সংকটে দিন কাটছে তার। ভালোবাসার পরিণতি যে এমন অভিযোগ ও মামলার এজাহারে গিয়ে ঠেকবে, তা হয়তো কোনোদিন কল্পনাও করেননি তিনি। প্রবাসের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকা এই বুকভাঙা কষ্ট আর আক্ষেপের উত্তর আজ কার কাছে?
(রবিউল ইসলামের টাইমলাইন থেকে )
সূত্র: ফেসবুক
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।