Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০২৫ ডিসেম্বর ১৩, ১০:৩৯ পূর্বাহ্ন
ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এ সিদ্ধান্ত জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন। 

তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি ধরতে পারব।

আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের সবার নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি অস্ত্র চান, তাহলে তাদেরও লাইসেন্স দেওয়া হবে। যাদের কোনো অস্ত্র আমাদের কাছে জমা আছে, সেগুলো ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমন অপরাধীর জামিন পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা তো গ্রেপ্তার করেছি। কিন্তু তাকে জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতের। আবার আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।’

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার বিষয়ে যত ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, নেওয়া হবে।

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।