Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | বুধবার, ২০২৪ Jun ২৬, ১০:১০ পূর্বাহ্ন
দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে রাজনীতিবিদরা করে না এটা বলা ঠিক নয়: কাদের
দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে রাজনীতিবিদরা করে না এটা বলা ঠিক নয়: কাদের

ঢাকা: দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে আর রাজনীতিবিদরা করে না এটাতো বলা ঠিক নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

বুধবার (২৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধনকালে  ওবায়দুল কাদের এ কথা বলেন ৷

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করাপশন ইজ এ ওয়ে অব লাইফ এক্রস দ্য ওয়ার্ল্ড। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।
এখানে দুর্নীতি নেই এমন দাবিতো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে আর রাজনীতিবিদরা করে না এটাতো বলা ঠিক নয়। কারণ আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি -তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে। নেই?  অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্সের নীতিতে অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি যেই করুক সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুদকের। এবং এ স্বাধীনতায় সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি এবং করবেও না। 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।