ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভাগমন ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভাগমন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি। এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান বিশিষ্ট নেতৃবৃন্দ।
সফরকালে মাননীয় মন্ত্রী দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন। পরে তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় পঞ্চশীল প্রদান করা হয়।
অনুষ্ঠানের পর মাননীয় মন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দের সাথে এক আকস্মিক মতবিনিময় সভায় মিলিত হন।
সংঘের সভাপতি ভদন্ত ড. বুদ্ধপ্রিয় মহাথের ও মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়ার পরিচালনায় এ সময় সম্মানিত ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা এবং জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্য সচিব ও যুবনেতা পার্থ বড়ুয়া (অপু)-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পাহাড়ি ও সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, ধর্মীয়-সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। শেষান্তে মন্ত্রী মহোদয়ের সফল কর্মজীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।