Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ জানুয়ারী ০৮, ০১:৫৬ অপরাহ্ন
কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা!
কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা!

কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা!

দঃ কোরিয়া প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়া তার কঠোর আইন এবং স্বচ্ছ বিচার ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে আইনের ঊর্ধ্বে কেউ নন—আর এই সত্যটিই হাড়েনহাড়ে টের পেলেন ৩৯ বছর বয়সী এক বিদেশি নাগরিক। সামান্য ট্রাফিক আইন লঙ্ঘন থেকে বাঁচতে গিয়ে তিনি এখন বড় ধরনের আইনি গ্যাঁড়াকলে।

গত বছরের ৫ আগস্ট। সিউলের খোয়াংজিন (Gwangjin-gu) এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেখানে ধরা পড়েন এক বিদেশি গাড়িচালক। পরীক্ষা করে দেখা যায়, তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং ওই অবস্থাতেই তিনি প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
সাধারণত লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কোরিয়াতে দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেই শাস্তি থেকে বাঁচতে তিনি যে কাজটি করলেন, সেটিই তার বিপদকে দশগুণ বাড়িয়ে দিল। পকেট থেকে ১০ লাখ উওনের একটি চেক বের করে তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে দেওয়ার চেষ্টা করেন।

কোরিয়ান সমাজে ঘুষ দেওয়া বা নেওয়াকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসেবে দেখা হয়। সিউল পূর্ব জেলা আদালতের বিচারক সবোমিন (Seo Bo-min) এই মামলার শুনানিতে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন।

"লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং পরে সেই অপরাধ ঢাকতে পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়া—উভয়ই অত্যন্ত গুরুতর অপরাধ।"

আদালত দুটি ভিন্ন অভিযোগে (সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং ঘুষ দেওয়ার চেষ্টা) ওই ব্যক্তিকে ৭০ লাখ উওন জরিমানা করার নির্দেশ দেন।
তবে ওই ব্যক্তির জন্য কিছুটা স্বস্তির বিষয় ছিল যে, তিনি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন এবং কোরিয়ায় এর আগে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না। অন্যথায়, এই শাস্তির মাত্রা আরও অনেক ভয়াবহ হতে পারতো।
প্রবাসীদের জন্য জরুরি শিক্ষা:
১. লাইসেন্স ছাড়া গাড়ি নয়: আন্তর্জাতিক বা কোরিয়ান লাইসেন্স ছাড়া স্টিয়ারিংয়ে বসা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা।
২. ঘুষের চিন্তা মাথায়ও আনবেন না: বাংলাদেশে বা অনেক দেশে হয়তো অনুনয়-বিনয় বা অর্থের বিনিময়ে ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচার সুযোগ থাকে, কিন্তু দক্ষিণ কোরিয়ায় পুলিশকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া মানে সরাসরি জেল বা বিশাল অঙ্কের জরিমানার পথ বেছে নেওয়া।
৩. আইনের প্রতি শ্রদ্ধা: কোরিয়ায় নিয়ম মানাই হচ্ছে সবচেয়ে নিরাপদ জীবনযাপনের উপায়।
মনে রাখবেন, আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় তো বটেই, এমনকি আপনার ভিসার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
#bangladeshtelegraph #korean #koreabangla 
#NoLicenseDriving #BriberyCrime #KoreanLaw #KoreaNews #무면허운전 #뇌물죄 #외국인범죄 #SouthKorea #কোরিয়া_প্রবাস #সতর্কবার্তা

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।