Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - আন্তর্জাাতিক ডেক্স | শনিবার, ২০২৪ Jun ২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের হুঁশিয়ারি

যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট øাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়া হবেবড় ভুল।খবর বিবিসির।

আগ্রাসনহলে একে অপরকে সাহায্য করতে রাশিয়া উত্তর কোরিয়ার নতুন চুক্তির পর সিউল বলেছিল, তারা অস্ত্র দেওয়ার সম্ভাব্যতা বিবেচনা করছে। এরপরই পুতিনের হুঁশিয়ারি এলো। 

 

বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেন, যদি সিউল কিয়েভকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে, যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না। 

পিয়ংইয়ংয়ে জমকালো এক সফরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনাম গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পিয়ংইয়ং সফরে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যৌথ একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেন।পুতিনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে, তবে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র দেবে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, যারা অস্ত্র সরবরাহ করে, তাদের বিশ্বাস, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করছে না। আমরাও পিয়ংইয়ংসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহের অধিকার রাখি।

জাতীয় নিরাপত্তা বিবেচনায় সিউল রাশিয়া-উত্তর কোরিয়ার চুক্তির নিন্দা জানিয়েছে। সিউলের জাতীয় নিরাপত্তা পরামর্শক চ্যাং হো-জিন বলেছেন, ‘তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার পরিকল্পনা করেছে।

পুতিনের হুঁশিয়ারির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস শুক্রবার বলেছে, তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহেবিভিন্ন বিকল্পবিবেচনা করবে এবং তাদের অবস্থাননির্ভর করবে, রাশিয়া বিষয়টি কীভাবে নেয়, তার ওপর।

দক্ষিণ কোরিয়া চুক্তির প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে তলব করেছে এবং বলেছে, তারা চায়, মস্কো পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সহযোগিতাঅবিলম্বে বন্ধকরুক।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।