Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - আন্তর্জাাতিক ডেক্স | শনিবার, ২০২৪ Jun ২২, ১০:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা মোদীর
বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা মোদীর

 বাংলাদেশি নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

শনিবার (২২ জুন) দিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুদেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করা হবে। এছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের জন্য উভয় দলকে শুভ কামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।