Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - ডেস্ক রিপোর্ট | রবিবার, ২০২৪ মে ২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
দিল্লিতে শিশু হাসপাতালে আগুনলেগে, ৭ নবজাতক শিশুর মৃত্যু
দিল্লিতে শিশু হাসপাতালে আগুনলেগে, ৭ নবজাতক শিশুর মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে সেখানে আগুন লেগেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লেগেছে বলে তাদের কাছে ফোনকল আসে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ১৬টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১২ জনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছে, হাসপাতালের দুইতলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাত শিশু প্রাণ হারায়।

এখনো আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।