Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ আগস্ট ২৯, ০৩:০০ অপরাহ্ন
চট্টগ্রামে পাসপোর্ট ও মোবাইল বন্ধকে সুদের কারবার: ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ছে শঙ্কা
চট্টগ্রামে পাসপোর্ট ও মোবাইল বন্ধকে সুদের কারবার: ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ছে শঙ্কা

চট্টগ্রামে পাসপোর্ট ও মোবাইল বন্ধকে সুদের কারবার: ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ছে শঙ্কা

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের লালখান বাজার (১৪ নম্বর ওয়ার্ড)সহ নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষের অসহায়ত্ব ও জরুরি প্রয়োজনকে পুঁজি করে বেপরোয়া হয়ে উঠেছে সুদের কারবার। সাধারণ মানুষের রক্তপানি করা টাকা আর অসহায়ত্বের সুযোগ নিয়ে গড়ে উঠেছে একশ্রেণির সুদি কারবারির চক্র।

​সম্প্রতি এই এলাকায় দেখা যাচ্ছে ঋণ নেওয়ার বিনিময়ে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা মূল্যবান মোবাইল ফোন জমা রাখার নজিরবিহীন প্রবণতা। জরুরি চিকিৎসার খরচ, ব্যবসার পুঁজি কিংবা প্রবাসে যাওয়ার তাগিদে মানুষ এসব ব্যক্তিগত নথি ও জিনিসপত্র বন্ধক রাখতে বাধ্য হচ্ছেন। তবে টাকা পরিশোধে সামান্য বিলম্ব হলেই শুরু হয় চড়া সুদের চাপ ও ব্ল্যাকমেইলিং।
​বাংলাদেশ ব্যাংক ও প্রচলিত আইন অনুযায়ী, লাইসেন্স বা কোনো আইনি অনুমোদন ছাড়া ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। বিশেষ করে পাসপোর্ট বা এনআইডির মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বন্ধক রেখে ঋণ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তা সত্ত্বেও প্রকাশ্যে এবং গোপনে ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক পয়েন্টে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী সুদি চক্র।

​ভুক্তভোগীদের মতে, জরুরি বিপদে পড়ে চড়া সুদে টাকা নিয়ে অনেকে এখন নিঃস্ব হওয়ার পথে। স্থানীয় সচেতন মহলের দাবি—বিপদগ্রস্ত মানুষের দুর্বস্থার সুযোগ নিয়ে গড়ে ওঠা এসব অবৈধ সুদের কারবার অবিলম্বে বন্ধে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো নজরদারি ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।