Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - কামরুল হাসান : ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার, ২০২৪ জুলাই ১৮, ০৭:৩৯ পূর্বাহ্ন
ফটিকছড়িতে পৃথক দুর্ঘটনায় নিহত-২, নিখোঁজ-১
ফটিকছড়িতে পৃথক দুর্ঘটনায় নিহত-২, নিখোঁজ-১

চট্টগ্রামের ফটিকছড়িতে  পৃথক দুর্ঘটনায় শয়ন নাথ (১৫) ও মোঃ লোকমান নামে দুইজনের মৃত্যু হয়েছে, অন্যদিকে ফেনী  নদীতে গোসল করতে নেমে ওমর (২৮) নামে এক  প্রবাসী   নিখোঁজ রয়েছে।

বুধবার (১৭ জুলাই)  উপজেলা সদর বিবিরহাটে এবং বাগানবাজার ইউপিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হারুয়ালছড়ি ইউপির  শান্তিরহাটের  দক্ষিণ নাথ পাড়া এলাকার শিপনের পুত্র শয়ন নাথ (১৫) ও ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সামশুল আলমের পুত্র মোঃ লোকমান (৪০), অন্যদিকে  নিখোঁজ ব্যক্তিটি হলো  বাগানবাজার ইউপির বাংলাবাজারের নুরুল ইসলামের ছেলে প্রবাসী ওমর (২৮)।


প্রত্যক্ষদর্শীরা জানান, শয়ন নাথ বিবিরহাট বাজারে দোকানে একা ঘুমন্ত অবস্থায় ছিলেন। পার্শ্ববর্তী  দোকানদারেরা গিয়ে দেখতে পায় বিদ্যুতের লাইনের সাথে লাগানো স্টিলের লোহার সাথে লাগোয়া অবস্থায় তিনি পড়ে আছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গুরুতর আহত হয় লোকমান। স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্টে পৃথক ঘটনায় দুইজকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করে।

 


এইদিকে আজ দুপুরে ভারত সীমান্ত বর্তী ফেনী নদীতে গোসল করতে যায় বাগানবাজারের পাঁচ যুবক,সাঁতার কাটতে গিয়ে ৪ জন তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে ওমর(২৮) নামে এক প্রবাসী, ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার চাচাতো ভাই ওমর নদীতে সাঁতার কাটতে নেমে এখনো নিখোঁজ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।