Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক,হাটহাজারী | রবিবার, ২০২৪ Jun ০৯, ১১:১০ পূর্বাহ্ন
হাটহাজারীতে ঝুঁকিপুর্নভাবে রেললাইনের উপর কোরবানির পশুর অবৈধ হাট বসছে দাপটের সাথেই
হাটহাজারীতে ঝুঁকিপুর্নভাবে রেললাইনের উপর কোরবানির পশুর অবৈধ হাট বসছে দাপটের সাথেই

হাটহাজারীতে ঝুঁকিপুর্নভাবে রেললাইনের উপর কোরবানির পশুর অবৈধ হাট বসছে দাপটের সাথেই। এছাড়াও সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার অবৈধভাবে রেলপথের উপর পশুরহাট বসলেও দেখার যেন কেউ নেই।
রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও নিয়মিত বসছে পশুর হাটটি। আবার রেল লাইনের পশ্চিমে আলীপুর গ্রামে যাওয়ার রাস্তা। ওই গ্রামে স্কুল মাদ্রসা থাকায় এবং আলীপুর গ্রাম থেকে পৌরসদরে অবস্থিত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন আসা যাওয়া করে। তবে তারা অভিভাবকদের সাথে যাওয়ার সময় হাটের দিন গরুর ভয়ে এদিকে ঐদিকে দৌঁড় দিতে দেখা যায়। অনেকে ভয়ে সাথে থাকা অবিভাবকদের জড়িয়ে ধরার দৃশ্যও হরহামেশা ঘটে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করেই রেল লাইনের উপর পশুর হাট পরিচালনা করছেন বাজার ইজারাদারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক বিক্রেতা বলেন, রেললাইনের পাশে গরু-ছাগল নিয়ে আসা ঝুঁকিপূর্ণ। যেহেতু বাজার ইজারা হচ্ছে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে সেহেতু পশুর হাটের নির্দিষ্ট ও নিরাপদ জায়গা বের করা প্রয়োজন। এখানে পশুর হাটের মতো কোনো স্থান নেই। বাজার ইজারাদার কোনোকিছু তোয়াক্কা না করেই নিজের ইচ্ছেমতো পশুর হাট পরিচালনা করছেন এখানে।

রেললাইনে ঝুঁকিপূর্ণ গরুর হাট বাজার বসা ইজারাদারদের একজন আবদুল মাবুদ আইয়ুব দাপটের সাথে গণমাধ্যমকর্মীদের জানান, এখানে কোনো ইজারা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কয়েকজনকে হাট কালেকশনের দায়িত্ব দিয়েছেন। ঝুঁকিপুর্নভাবে রেল লাইনে হাট বসানো সম্পর্কে প্রশ্ন করতেই তিনি বলেন, ঝুঁকি টুকি বলে লাভ নাই, রেলওয়েও সরকার পৌরসভাও সরকার, এসব ওদের সাথে কথা বলেন,আমার সাথে কথা বলে লাভ নাই। তাছাড়া এই বাজারটি এভাবে ৫০ বছর ধরে চলছে। কোন ঝুঁকিটুকি নাই। এই বাজার থেকে প্রতিদিন লাইভ চলে আজকেও ২/৩ টা ফেসবুক লাইভ হবে, সব মানুষরা দেখছেনা, কই কোনো সমস্যা তো হয়নি। পরে আপনাদের দায়িত্ব কে দিছে এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন গরুর বাজারে আসেন, দেখা করেন। ”
হাটহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ফকরুল আলম জানান, রেললাইনে ঝুঁকিপূর্ণভাবে গরুর অবৈধ হাট বাজার বসানোর ব্যাপারে ব্যবস্থা নিতে উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে চিঠি দিয়েছি। এবং উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি।

হাটহাজারী পৌরসভার প্রশাসক আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারি নির্দেশনা দেয়া আছে কোন রাস্তাঘাট ও রেললাইনে গরুর হাট বাজার বসানো যাবে না। আগামীকাল আইন শৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হবে। তবে রেললাইনে ঝুঁকিপূর্ণ গরুর হাট বাজার না বসিয়ে তাদের বালুরটাল নামক স্থানে কোরবানীর গরুর হাট বসাতে বলা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, এখনো পর্যন্ত কোনো কোরবানীর পশুর হাট বাজার এর অনুমোদন দেয়া হয়নি।

বাংলাদেশ রেলওয়ে (চট্টগ্রাম) পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া জানান, বিষয়টি আমার জানা ছিলোনা, আপনার মাধ্যমে জানলাম। আমি এখনই খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এর বিভাগীয় ব্যবস্থাপক মো.আনিসুর রহমান দুপুরের দিকে জানান, হাটহাজারী স্টেশন মাস্টার বিষয়টি আমাকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করতে দুইজন প্রতিনিধি পাঠানো হয় এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিতে স্টেশন মাস্টারকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষযটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।