Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | রবিবার, ২০২৪ Jun ২৩, ১১:২৯ পূর্বাহ্ন
রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত নাটকটি নিয়ে আশাবাদী জিম
রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত নাটকটি নিয়ে আশাবাদী জিম

ঈদ উৎসবে ছোট পর্দার দর্শকের কাছে অন্যতম আকর্ষণ টিভি নাটক ও টেলিফিল্ম। ১৬টির মতো অনুষ্ঠাননির্ভর টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় প্রায় পাঁচ শতাধিক নাটক প্রচারিত হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এবার আয়োজন করে ৭ দিন ব্যাপী ঈদ আয়োজন।

তারই ধারাবাহিকতায় আজ সমাপনী দিনে থাকছে বিশেষ নাটক ‘আমি কি প্রেমে পড়েছি’। এ নাটকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন ও মাফতুহা জান্নাত জিম। ফারাহ সাঈদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। সম্প্রতি শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। বাস জার্নি নিয়ে এ নাটকের গল্প।

রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত নাটকটি নিয়ে আশাবাদী জিম। বলেন, ‘আমার পূর্বের অন্য সব কাজ থেকে এটা একেবারে ব্যতিক্রম একটি কাজ। এর গল্পটাও দারুণ। চরিত্রে রয়েছে ভিন্নতা। এ পর্যন্ত যতগুলো কাজ করেছি তার মধ্যে এটি অন্যতম সেরা। সব দিক বিবেচনা করে আমার স্বল্প দিনের ক্যারিয়ারে এটি সেরা একটি কাজ হয়েছে। রোমান্টিক গল্পের নাটকটিতে রয়েছে ভরপুর ইমোশন। আশা করছি, সব শ্রেণির দর্শকদের আমাদের জুটির নাটকটি ভালো লাগবে। ’

নির্মাতা ও সহশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেত্রী। তিনি লেন, ‘নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছেন। আর সহশিল্পী শাওন ভাই খুব সহযোগিতা করেছেন। আমাদের প্রথমবার কাজ হলেও কখনো সেটা মনে হয়নি। পুরো টিম কাজটি ভালো করার জন্য অনেক কষ্ট করেছেন। ঢাকার বাহিরে শুটিং করা সহজ নয়। প্রচণ্ড গরমের মধ্যে নাটকটির শুটিং হয়েছে। দিনশেষে কাজটি ভালো হলে সব কষ্ট দূর হয়ে যায়। ’

জানা গেছে, ঈদের ৭ম দিন অর্থাৎ আজ (রোববার, ২৩ জুন) রাত ৯.৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দায় ‘আমি কি প্রেমে পড়েছি’ নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউবে অবমুক্ত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন—শফিউল আলম বাবু, শাহজাদা কবির শুভ প্রমুখ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।