Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - অনলাইন ডেক্স | শনিবার, ২০২৪ Jun ২২, ১০:৩৭ পূর্বাহ্ন
আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

 আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।  

শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
বর্ণাঢ্য সাজে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  

২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে সংগঠনটি।  

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাঁকজমকপূর্ণ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেয় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে শোভাযাত্রাটির আয়োজন করা হয়।  

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

দুপুর থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে থানা ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশে আসতে থাকেন। সমাবেশ শুরুর পর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।  

আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।  

নেতাকর্মীদের অনেককেই বর্ণাঢ্য সাজে ঘোড়ার গাড়ি, ছোট ট্রাক, পিকআপভ্যানে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। বাজানো হয় ঢোল, অন্যান্য বাদ্যযন্ত্র। বেজে যায় গণসংগীত ও দেশাত্মবোধক গান। দুটি হাতিও রাখা হয়।  

আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুনের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।  

শোভাযাত্রা শুরুর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।