Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক, রাউজান | সোমবার, ২০২৪ Jun ১০, ১১:৪০ পূর্বাহ্ন
রাউজানের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রাউজানের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাউজানের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের ২০২৪ সালে এস.এস.সি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন সোমবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি,  রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও শিক্ষক পিযুষ পাল, সংগঠক আরফানুল ইসলাম আবিরের যৌথ  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা  নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রনজিৎ কুমার দে,
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ব্যারিস্টার সুরেশের মতো গুণীজনরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চির স্মরণীয় হয়ে আছেন। তিনি ভালো ফলাফল অর্জন করায় এই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, রাউজানে এক লাখের মতো শিক্ষার্থী অধ্যায়নরত আছে। তারা যাতে সুশিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অবদান রাখতে পারে সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর,  রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক,  অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বিদ্যালয়ের ।
১২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয় এই অনুষ্টানে ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।