Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - অনলাইন ডেক্স | বুধবার, ২০২৪ Jun ২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ডলফিনটি মারা গেল
ডলফিনটি মারা গেল

দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন (শুশুক) মারা গেছে। ডলফিনটি ৭ ফুট লম্বা।
ওজন প্রায় ৮৯ কেজি। বয়স বেশি হওয়ায় ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
 

মঙ্গলবার (২৫ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।  

হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরীয়া  বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল মৃত ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে বলা যায়, এটির শরীরে আঘাতের চিহ্ন নেই। দৈর্ঘ্য আর ওজনে এটি আমার চেয়েও বড়। গত দেড় বছর হালদার কোনো ডলফিন মারা যাওয়ার ঘটনা আমাদের নজরে আসেনি।  

তিনি বলেন, রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পাশাপাশি ডলফিনসহ হালদার জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।